মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বীমা দাবির চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় বীমা দাবির চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণ
কার্পাসডাঙ্গা, প্রতিবেদক: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পপুলার লাইফ ইন্স্যরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বীমা দাবির চেক হস্তান্তর, বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পপুলার লাইফ ইন্স্য্যরেন্স-এর সার্ভিস সেলস ইনচার্জ আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বীমা প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ সোয়েব আহম্মেদ দেওয়ান, মেহেরপুর জেলার জেনারেল ম্যানেজার রাফিউল ইসলাম, কার্পাসডাঙ্গা সার্ভিস সেলের সহকারী ম্যানেজার আনসার আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ ও সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ