মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টে বাদিয়াপাড়া মোহাব্বতপুর একাদশের জয়

  • আপলোড তারিখঃ ১৯-১১-২০২২ ইং
মুজিবনগরে ফুটবল টুর্নামেন্টে বাদিয়াপাড়া মোহাব্বতপুর একাদশের জয়
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরের দারিয়াপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় দারিয়াপুর গ্রামবাসীর আয়োজনে দারিয়াপুর খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিজয়ের লক্ষে মাঠে নামে বাদিয়াপাড়া মোহাব্বতপুর একাদশ ও গরিবপুর একাদশ। টুর্নামেন্টে নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে ড্র হয়। পরে দুই দলের মধ্যে ট্রাইবেকারে অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে বাদিয়াপাড়া মোহাব্বতপুর একাদশ ৩-১ গোলে গরিবপুর একাদশকে পরাজিক করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারিয়াপুর ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি কামরুল হাসান চান্দু। খেলা উদ্বোধন করেন দারিয়াপুরের কৃতী সন্তান খুলনা বিভাগীয় সহকারী কমিশনার আব্দুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস এম মাহবুবুর রহমান রবি, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মাফিজ, টুর্নামেন্টের কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মিণ্টুসহ হাজারও দর্শক সেখানে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রথম বিজয়ীকে ৬০ হাজার ও রানার্স আপ দলকে ৪০ হাজার নগদ টাকা ও ট্রফি প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করনে মেহেদী হাসান নয়ন। সহযোগিতা করেন জাকির ও সাবান মাহমুদ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ