মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধর মৃত্যু
ঝিনাইদহ অফিস: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামে কামলার (শ্রমিকের) কাজ করতেন। গতকাল বিকেলে দৌলতপুর নামক স্থানে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ