শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২২ ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে নিহতের দুই শিশু সন্তান সুফিয়ান ও হুজাইফা। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার শামসুল হকের ছেলে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সাবেক সেক্রেটারি। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে রাশেদুল ইসলাম খাজুরা গ্রামের মাহফিল থেকে মোটরসাইকেলযোগে দুই ছেলে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন মোটরসাইকেল চালক রাশেদুল ও তার দুই সন্তান। এসময় স্থানীয় ব্যক্তিরা তাদেরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাশেদুলের মৃত্যু হয়। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার দুই সন্তান। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২