শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর রায়পুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২২ ইং
জীবননগর রায়পুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার রায়পুরের একদিনের ফ্রি বাতবাথা ও এলার্জিবিষয়ক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পিকেএসএফের সহোযগিতায় ও আরআরএফ-এর বাস্তবায়নে দিনব্যাপী এই স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ইউনিয়নের ১৬৫ জন অসহায় দরিদ্র নারী-পুরুষ ও শিশুদের বাতবাথা ও এলার্জিবিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. ওমর ফারুক ও সামিরা তাসানম জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরকার, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুর রহমানসহ আরআরএফ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২