শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শস্য কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী উপস্থিত না হওয়ায় কৃষকদের ক্ষোভ

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২২ ইং
শস্য কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী উপস্থিত না হওয়ায় কৃষকদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: আয়োজন করে শস্য কর্তনের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের কৃষকেরা। মন্ত্রীর সফরসূচিতে কর্মসূচি থাকা এবং সকাল থেকে মাঠে অপেক্ষা সত্ত্বেও মন্ত্রীর উপস্থিতি না পেয়ে ক্ষোভ করেন অনেক কৃষক। জানা গেছে, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সড়াবাড়িয়া মাঠে আমন শস্য কর্তনের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়াবাড়িয়া গ্রামের মাঠের কৃষক মফিজুল ইসলামের শস্য খেতে ফসল কর্তনের মাধ্যমে উদ্বোধনের কথা ছিল। সকাল থেকে ওই মাঠ দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মন্ত্রী উপস্থিত না হওয়ায় ভেস্তে যায় ওই আয়োজন। নির্ধারিত রংয়ের গেঞ্জি পরে কৃষকদের সকাল থেকে অপেক্ষার পরও মন্ত্রীর উপস্থিত না হওয়ায় অনেক কৃষক ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ নাম প্রকাশ না করার শর্ত বলেন, ‘কাজ কামায় দিয়ে এসেছি। কিন্তু অনুষ্ঠানই তো হলো না। সকাল থেকে আমাদের এখানে রাখার কোনো কারণই দেখি না।’


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২