শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-১১-২০২২ ইং
দর্শনা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের হলরুমে এই সভার আয়োজন করা হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন। সভা শেষে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দর্শনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান সুমন, হানিফ মণ্ডল, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ ও আহসান হাবিব। সভায় প্রেসক্লাবের উন্নয়নে করণীয় এবং মাসিক চাঁদা, দাতা সদস্য সংগ্রহ নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজিব মল্লিক, হাসমত আলী, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, সুজন মাহমুদ, আব্দুল আলিম, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ইয়াছিন জুয়েল, সুকুমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২