শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গায় আসছেন আজ

  • আপলোড তারিখঃ ১৫-১১-২০২২ ইং
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গায় আসছেন আজ
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার চুয়াডাঙ্গায় আসছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। দিনব্যাপী ব্যস্ত সময় পার করবেন তিনি। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দত্তনগর খামার পরিদর্শন করবেন মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বেলা ১১টায় দামুড়হুদার হৈবৎপুরে আমন ধানের শস্য কর্তন ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। পরে বেলা একটায় সরোজগঞ্জের জনতা ইঞ্জিনিয়ারিং এবং হায়পুর গ্রামের ফ্রেন্ডস এগ্রো প্লানেট পরিদর্শন করবেন তিনি। বিকেল সাড়ে চারটায় দামুড়হুদার মেহেরুন নেছা শিশুপার্কে নবান্ন উৎসব, কৃষি প্রযুক্তি মেলা ও কৃষক সমাবেশ এবং কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। সব শেষে রাত সাড়ে আটটায় মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২