শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুটি কসমেটিস’র দোকানের মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার পুরাতন গলি ও নিউ মার্কেট এলাকায় এই ভ্রাম্যমাণ পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে মেসার্স মামুন কসমেটিকস ও মেসার্স সওদাগর কসমেটিকস’র মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলি ও নিউ মার্কেট এলাকায় কসমেটিকস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন গলির ভেতর আমদানিকারকের স্টিকারবিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, নিম্নমানের অননুমোদিত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে মেসার্স মামুন কসমেটিকস’র মালিক মামুন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা এবং নিম্নমানের পণ্য ও নাম-পরিচয়বিহীন ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে মেসার্স সওদাগর কসমেটিকসকে ৩৭ ও ৪১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার