শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় হযরতে বিনোদিয়া দরবার শরীফের ওরশ শেষ হবে আজ

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২২ ইং
আলমডাঙ্গায় হযরতে বিনোদিয়া দরবার শরীফের ওরশ শেষ হবে আজ
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় হযরতে বিনোদিয়া শরীফের পীর কেবলা কুতুবউল আকতাব গৌউসেজামান, আলহাজ্ব হযরত শাহ সুফী আবুল ইসলাম জহুর আহম্মদ চিশতি সিদ্দিকী সাজ্জাদানশীল গদ্দীনশীল হযরতে বিনোদিয়া আবুল ওলায়ী দ্বীন পরওয়ার (রহঃ) এর ২৪ তম পবিত্র ওরশ শেষ হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে এই ওরশ শুরু হয়। আজ সোমবার ফজর নামাজের পর তিন দিনের এই ওরশের সমাপ্ত হয়। হযরতে বিনোদিয়া দরবার শরীফের ২৪তম পবিত্র ওরশ শরীফ উদযাপন কমিটির সভাপতি শাহ মোহাম্মদ ফজলে রাব্বি হাফিজুর রসুল (রহঃ) এর সভাপতিত্বে ওরশ সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি শেখ মোহাম্মদ আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক তানজিলুর রহমান, ক্যাশিয়ার শাহ মোহাম্মদ নাজমুল সাকিব শাহরিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হযরত আলী, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, বণিক সমিতির সেক্রেটারি কামাল হোসেন, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল, আলমডাঙ্গা পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, শাহ নাজমুল সালেহীন, শাহ ফজলে ফকির প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২