শনিবার, ১৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাবেক ফুটবল খেলোয়াড় স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২২ ইং
জীবননগরে সাবেক ফুটবল খেলোয়াড় স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন
জীবননগর অফিস: জীবননগরে সাবেক ফুটবল খেলোয়াড় স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় জীবননগর আলোকিত ফুটবল একাডেমির আয়োজনে জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সাবেক কৃতী ফুটবলার মরহুম আবুল কাশেম, ইয়াহিয়া, হারেজ ও কাজী বাবলা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। জীবননগর আলোকিত ফুটবল একাডেমির আহ্বায়ক কাজী মনিরুজ্জামান আদনের সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার শাজাহান সিরাজ, সাংবাদিক মুন্সী খোকন, মহিবুল ইসলাম প্রমুখ। প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন হরিহরনগর একাদশ বনাম দামুড়হুদা ফুটবল একাদশ।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২