মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কৃষক দলের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২২ ইং
ঝিনাইদহে কৃষক দলের প্রস্তুতি সভা
ঝিনাইদহ অফিস:  আগামী ১৮ নভেম্বর ঢাকায় কৃষক সমাবেশ সফল করতে ঝিনাইদহে কৃষক দলের খুলনা বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে কৃষক দল খুলনা বিভাগীয় কমিটির পক্ষ থেকে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষক দল খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ওসমান আলী বিশ^াসের সভাপতিত্বে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কবির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক এস এম গোলাম কবির, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান শিপন, সদস্য নুরুল হুদা খান, কামরান হাসান, খুলনার সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সালাউদ্দিন লিটন, বাগেরহাটের আসাফ উদৌলা ইসলাম, যশোরের সালাউদ্দিন, নড়াইরের নবীর হোসেন, কুষ্টিয়ার আরিফুর রহমান সুমন, মেহেরপুরের মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গার তবারক হোসেন ও মাগুরার রুবায়েত হোসেন। সভায় বক্তারা, আগামী ১৮ নভেম্বর ঢাকায় কৃষক সমাবেশ সফল করতে প্রতি জেলা থেকে নেতা-কর্মীদের যাওয়ার আহ্বান জানান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ