শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মরহুমা মহিয়সী তহিরন নেছার মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২২ ইং
আলমডাঙ্গায় মরহুমা মহিয়সী তহিরন নেছার মৃত্যুবার্ষিকী পালন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে তিন দিনব্যাপী মরহুমা মহিয়সী তহিরন নেছার ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগার চত্বরে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া ইবির গোস্বামী দুর্গাপুর হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক (ধর্মীয়) মাওলানা মনিরুজ্জামান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি (অব.) প্রধান শিক্ষক ওমর আলী, সেক্রেটারি আ.ফ.ম সিরাজ সামজী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি এম জামিরুল ইসলাম খান জামিল, সেক্রেটারি কবি হাবিবুর রহমান মজুমদার, শিল্পী পলাশ আহমেদ, কবি আলম জাকারিয়া, সিদ্দিকুর রহমান, আ. খালেক, সাবেক মেম্বার কুরবান আলী, অহর উদ্দিন, রেজা মাহমুদ, কবির আলী, আজহারুল ইসলাম খান রাতুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ