শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৪৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২২ ইং
দর্শনায় ৪৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস: দর্শনায় ৪৬ বোতল ফেনসিডিলসহ হযরত আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে দর্শনার মদনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হযরত আলী দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়ার মুলাম হোসেনের ছেলে। জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবিরের নেতৃত্বে মদনা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দর্শনা থানা পুলিশ। অভিযান চালাকালে মদনা গ্রামের জাহাঙ্গীরের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর একটি মোটরসাইলের গতিরোধ করে। এসময় চালক হযরত আলীর মোটরসাইকেল তল্লাশী করলে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরবর্তীতে গতকালই তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ