দর্শনায় আন্তঃজেলা ট্রাক-ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান
- আপলোড তারিখঃ
১১-১১-২০২২
ইং
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক-ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় দর্শনা-মুজিবনগর সড়কের মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়। এসময় মৃত তিনজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
দর্শনা শাখা কার্যালয়ের সভাপতি ইস্রাইল হোসেন হাবুর সভাপতিত্বে অনুদান প্রদানকালে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক-ট্রাংকলরি ইউনিয়নের উপদেষ্টা ছানোয়ার হোসেন, সভাপতি মুনতাজুর রহমান, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সহ-সম্পাদক শান্ত মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আনু), জীবননগর শাখা কার্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দর্শনা শাখা কার্যালয়ের উপদেষ্টা শেখ তাজুল ইসলাম (তাজু), মোবারক হোসেন, সহসভাপতি হুমায়ন কবির, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের মৃত শ্রমিক দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের ভাটাপাড়ার আব্দুল মজিদের ছেলে ড্রাইভার আব্দুল কাদেরের পরিবারকে ৬৩ হাজার ৭ শ টাকা, দর্শনা আমতলা পাড়ার রমিজ উদ্দিনের ছেলে ড্রাইভার ফারুক হোসেনের পরিবারকে ৩৭ হাজার ১ শ টাকা ও জীবননগর শাপলাকলি পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে ওয়াজ আলী মোল্লার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। প্রদানকৃত অনুদানের টাকা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জেলা ও দর্শনা শাখা নের্তৃবৃন্দ।
কমেন্ট বক্স