চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক প্রীতি ফুটবল ম্যাচ আজ
- আপলোড তারিখঃ
১১-১১-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: ফুটবল নিয়ে আবারও উন্মাদনা বাড়ছে। শহর থেকে গ্রামে-গঞ্জে ও হাটবাজারে উড়ছে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা। এরই মধ্যে চুয়াডাঙ্গা অগ্রণী ব্যাংক লিমিটেডের আয়োজনে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এ আয়োজনে সহযোগিতায় আছে চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেস।
জানা গেছে, ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলাধীন সকল শাখার নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্রাজিল সমর্থক বনাম আর্জেটিনা সমর্থক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া সাতটায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেবেন অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা ও আর্জেটিনা সমর্থক দলের নেতৃত্ব দিবেন সিনিয়র অফিসার আনোয়ারুল ইসলাম।
অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের অ্যাসিস্টেন্ট জেনারেল অফিসার (এজিএম) এমএইচ জগলুল পাশা বলেন, ‘অগ্রণী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের সকল শাখায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্রাজিল-আর্জেটিনা সমর্থকদের বিশ্বকাপ নিয়ে কমবেশি বিতর্কের তৈরি হয়। কে ভালো কে মন্দ খেলে এ নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে কথার কথা নয়, কাজেই প্রমাণ উদ্দীপনা নিয়ে ১১ নভেম্বর শুক্রবার সকাল সোয়া সাতটায় ব্রাজিল ও আর্জেটিনা সমর্থকরা প্রিয় দুই দলের জার্সি পরে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।’
কমেন্ট বক্স