শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালিদাসপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২২ ইং
কালিদাসপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আলমডাঙ্গা কৃষক লীগ নেতা কাউছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের সমস্বয়ক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা ও আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাবুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কুমারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, ৪ নম্বর পৌর কৃষক লীগের সভাপতি বাদল অর রশিদ ও কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাওছার আলী। সভায় উপস্থিত সকলের সম্মতিতে বাহার আলীকে আহ্বায়ক, আইয়ুব আলী ও সাকের আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে বিজিবি সদস্যের জমি দখলের চেষ্টার অভিযোগ