শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মুজিবনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০২২ ইং
জীবননগর ও মুজিবনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন: ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে জীবননগর ও মুজিবনগরে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথকভাবে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। জীবননগর: জীবননগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিসদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ। `` মুজিবনগর: মুজিবনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর গৃহীত কার্যক্রম বিষয়ে পর্যালোচনা ও সাংবাদিকদের অবহিতকরণ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা নির্বাহী অফিসারের রুমে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মেলার গৃহীত কার্য়ক্রমের বিষয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শফিউদ্দীন (শেখ সফি)সহ মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ