মোবাইল না পেয়ে কিশোরীর আত্মহত্যার অপচেষ্টা
- আপলোড তারিখঃ
০৬-১১-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুরে ১৬ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যার অপচেষ্টা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
পরিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে কিশোরীর বড় ভাইকে তার পিতা হাত খরচ বাবদ কিছু টাকা দেয়। এর কিছুদিন আগে একটি নতুন মোবাইলও কিনে দেওয়া হয়েছে তাকে। টাকা ও নতুন মোবাইল কিনে দেয়ায় ওই কিশোরী তার পিতার ওপর অভিমান করে। এরই মধ্যে সকলের অগোচরে গতকাল সন্ধ্যায় বাড়িতে থাকা ট্রিক্সল (টাইলস ক্লিনার) পান করে আত্মহত্যার অপচেষ্টা করে। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিওন বলেন, ‘পরিবারের সদস্যরা ওই কিশোরীকে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি সে টাইলস পরিষ্কারক তরল ট্রিক্সল পান করেছে। জরুরি বিভাগ থেকে তার পাকস্থলী ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে সে শঙ্কামুক্ত কিনা বলা যাবে না।’
কমেন্ট বক্স