শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ছাগলের পিপিআর ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ প্রদান

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২২ ইং
দর্শনায় ছাগলের পিপিআর ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ প্রদান
দর্শনা অফিস: দর্শনায় মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ছাগলের পিপিআর ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দর্শনা করিমপুর রবিউলের বাড়িতে ছাগল পালন ও পরিচর্যা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ছাগল পালন ও পরিচর্যা সর্ম্পকে আলোচনা করা হয়। এসময় এলাকার প্রায় শতাধিক ছাগলের পিপিআর ভ্যাকসিন দেওয়া হয় এবং কৃমিনাশক ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। মৌচাক সংস্থার ব্যবস্থাপক মকবুল হোসেনের উপস্থিতিতে ভ্যাকসিন প্রদান করেন ব্র্যাক প্রজনন কর্মী হাসানুজ্জামান ও পল্লী চিকিৎসক (ভেটেরিনারি) মনিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদ্রাসায় সিলিং ফ্যান ও টিন বিতরণ