আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের দোয়া মাহফিল
- আপলোড তারিখঃ
০৪-১১-২০২২
ইং
প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া: জাকের পার্টি জীবননগর থানা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আরাফাত রহমানের প্রয়াত পিতা শাহজাহান মোল্লার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর আন্দুলবাড়ীয়াস্থ জাকের পার্টির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাকের পার্টি জীবননগর থানা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আরাফাত রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি জেলা বাস্তুহারা ফ্রন্টের সভাপতি হাজী আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের ইরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহসভাপতি শেখ নুরুল ইসলাম টুনু, ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক কাজী খালেকুজ্জামান রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, ওমর আলী, প্রচার সম্পাদক ইয়ামিন আলী, যুগ্ম প্রচার সম্পাদক মনিরুজ্জামান, থানা সভাপতি আরাফাত রহমানের একমাত্র পুত্র ইফাদ রহমানসহ জাকের পার্টি বাস্তহারা ফ্রন্ট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাস্তহারা ফ্রন্টের ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
কমেন্ট বক্স