সিঙ্গাপুরের সেচ্ছাসেরী সংগঠন ২৪ এশিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল খানকে বিশেষ সম্মাননা
- আপলোড তারিখঃ
০৪-১১-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: সিঙ্গাপুরের সেচ্ছাসেবী সংগঠন ২৪এশিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাজমুল খানকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)। অভিবাসী শ্রমিকদের ইংরেজী ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষনসহ পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ নাজমুল খান প্রেসিডেন্ট পদকে ভূষিত হওয়ায় তাঁকেসহ টিম ২৪এশিয়াকে এই বিশেষ সম্মাননা ও তাঁদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে বিডিচ্যাম। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বিডিচেম এর ৮৮ ওয়েন রোড কার্যালয়ে এই সম্মাননা অনুষ্ঠিত হয়।
সম্মাননা অনুষ্ঠানে বিডিচেমের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের চেয়ারম্যান সাহিদুজ্জামান টরিক বলেন, ‘বিডিচ্যামের অন্যতম সদস্য নাজমুল খান আমাদের গর্ব। তিনি ও তাঁর প্রতিষ্ঠান ২৪এশিয়া অভিবাসীদের কল্যাণে নিঃস্বার্থভাবে দীর্ঘদিন থেকে কাজ করে চলেছেন। অভিবাসীদের ইংরেজী ভাষা শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণসহ পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জিত প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড তাঁকে শুধু অনন্য মর্যাদা দেয়নি। একইসাথে সিংগাপুরের গোটা বাংগালী কমিউনিটিকেই বিশেষ সম্মান এনে দিয়েছে। তাঁর এই অর্জন তাঁকে আরও বেশি দায়িত্বশীল করবে।
এসময় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডিচ্যাম এর সাধারণ সম্পাদক আসাদ মামুন, হেলথ সার্ভ এর নির্বাহী পরিচালক মাইকেল চেহ, জু চি হিউম্যানিস্টিকের ইয়ুথ কেন্দ্র ব্যবস্থাপক মিসেস চুনচুন লিম, অভিবাসী শ্রমিক কেন্দ্র প্রধান আরভি সতীশ নাইডু, মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন, লিশা চেয়ারম্যান সেলাপান শঙ্করনাথন, জামিয়াহ সিঙ্গাপুরের ভাইস প্রেসিডেন্ট সিরাজ সালমান, মহাসচিব খায়ের বাহারিন, ট্রাস্টি ও ডাইরেক্টর আব্দুল মালিক আবু বকর, বিশ্লেষক মাহমুদ আহমদসহ বাংলাদেশী সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স