শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চোলাই মদসহ দুই যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় চোলাই মদসহ দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে সদর থানার পুলিশ। গত সোমবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর নতুনপাড়ার মজনুল হক পচার ছেলে সবুজ (৩৩) ও আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ (৩০) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ জানতে পারে মদসহ প্রাইভেটকারযোগে দুজন ব্যক্তি সাতগাড়ী এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাসহ সঙ্গীয় ফোর্স সাতগাড়ী মোড়ে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করেন। এসময় তাদের নিকট থেকে চোলায় মদ ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। মদসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা