শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২২ ইং
আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডায়াবেটিক সমিতির অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক ফিরোজ ইফতেখার ও আল আরাফা প্রাইভেট হাসপাতালের সত্ত্বাধিকারী নূর মোহাম্মদ হুসাইন টিপু। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, মোল্লা রাকিবুল ইসলাম তুহিন, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী শাহাবুল ইসলাম, প্রকৌশলী মোল্লা জাফর ইকবাল জুয়েল, রুবেল হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় স্বাস্থ্য কেন্দ্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কমিটির সভা