নবগঙ্গা নদীর ৭ স্থানে বাঁধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
০১-১১-২০২২
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবগঙ্গা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার জাড়গ্রামের বাসিন্দারা। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে এলাকাবাসী, মৎস্যজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ, আব্দুল লতিফ, গোলাম মোস্তফা, দেবেন্দ্র নাথ হালদার ও রবীন হালদার।
মানববন্ধনে বক্তারা বলেন, জাড়গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর ৭টি স্থানে বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। স্থানীয় কৃষকরা নদীতে গেলে তাদের মারধর করা হয়। এমনকি নদীর পানিও ব্যবহার করতে দেওয়া হয় না। তাই দ্রুত বাঁধ অপসারণ করার দাবি তাদের। পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন তারা।
কমেন্ট বক্স