মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে র‌্যাবের জালে দুই মানবপাচারকারী

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২২ ইং
ঝিনাইদহে র‌্যাবের জালে দুই মানবপাচারকারী
ঝিনাইদহ অফিস: অবৈধ পথে ভারতে মানব পাচারকালে পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে ঝিনাইদ র‌্যাব-৬। গত শনিবার রাত ১২ টার দিকে যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আজহার উদ্দিন এবং কোরবান আলী। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর চট্রগ্রাম জেলার পৃথিবী রাজ সাহার সাথে হাসান আলী নামের এক ব্যক্তির মোবাইলে ফোনে কথা হয়। মানবপাচারকারী হাসান আলী পৃথিবীকে ভরতে ভাল বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানায়। গত ২৭ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজসহ আরো ২ জন বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনায় আসে। সেখানে একদিন অবস্থান করার পর ২৯ অক্টোবর ওই ৩ জনকে পাচারের উদ্দেশে যশোর নিয়ে যায় পাচারকারী হাসান আলী। হাসান তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে আজহার উদ্দিন ও কোরবান আলীর কাছে হস্তানতর করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ র‌্যাব-৬ চৌগাছা উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারকারী চক্রের মূলহোতা আজহার উদ্দিন ও কোরবান আলীকে আটক করা হয়। পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় আটককৃত পাচারকারীসহ ৫ জনকে আসামি করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড