শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় অগ্রণী ব্যাংক লিমিটেডের উদ্যোগে কৃষি ঋণ বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় অগ্রণী ব্যাংক লিমিটেড আন্দুলবাড়ীয়া শাখায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক একেএম মহিবুল আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ঋণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক রোকন উদ্দীন। এসময় ১৯ জন কৃষকের মাঝে কৃষি ঋণের বিভিন্ন অংকের মোট ১২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লি. চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক এএইচএম জগলুল পাশা, আঞ্চলিক কার্যালয়ের জোনাল স্টাফ এএসএমএম কবীর, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোসাদ্দেক আলী, সাবেক ইউপি সদস্য আলী আহাম্মদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষায়ক সম্পাদক খান তারিক মাহমুদ। এসময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, বিশিষ্ট ব্যবসায়ী ও জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিজয় হালদার, শিক্ষক মনোয়ার হোসেন ও শিল্পী খাতুন, অগ্রণী ব্যাংক লি. আন্দুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক একেএম মহিবুল আলম, আন্দুলবাড়ীয়া ইউপি সদস্য শেখ মাফিজুর রহমান মাফি, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, অগ্রণী ব্যাংক লি. আন্দুলবাড়ীয়া শাখার সিনিয়র অফিসার আল-আমিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত