সুজি রান্না করার সময় পোশাকে আগুন লেগে শিশু দগ্ধ
- আপলোড তারিখঃ
৩১-১০-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুরহুদায় সুজি রান্না করার সময় পোশাকে আগুন লেগে তহনা (৭) নামের এক শিশু গারাতর দগ্ধ হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তহনা চিৎকার করলে পরিবারের সদস্যরা পোশাকের আগুন নিভিয়ে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দগ্ধ তহনা দামুরহুদা উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
পরিবরিক সূত্রে জানা যায়, তহনার মা কিছু দিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধন রয়েছে। তহনার দেখা-শোনা পরিবারের অনান্য সদস্যরা করছিলেন। গতকাল রাতে তহনাকে নিষেধ করাও পরেও সে সুজি রান্না করতে রান্না ঘরে যায়। রান্না করার এক পর্যায়ে অসর্তকতাবসত তহনার পোশাকে আগুন লেগে যায়। এসময় তহনা চিৎকার করলে পরিবারের দ্রুত পানি ঢেলে তহনার পোশাকের আগুন নিভিয়ে দেয় ও তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধ তহনাকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, ‘তহনার শরীরের পেট ও বুকের অংশ গুরুতর দগ্ধ হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে হাপসাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।
কমেন্ট বক্স