শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক ইউএনও কে এম মামুনউজ্জামান

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২২ ইং
ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক ইউএনও কে এম মামুনউজ্জামান
নিজস্ব প্রতিবেদক: ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার কে এম মামুনউজ্জামান। তিনি ঢাকার গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ‘ঝঢ়ধঃরড়ঃবসঢ়ড়ৎধষ পরিবর্তন, ইকোসিস্টেম পরিষেবা এবং বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের টেকসইতার জন্য চ্যালেঞ্জ’ বিষয়ে তিনি এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। গত ৬ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এএসএম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রশিক্ষণ-৩ শাখার একটি পত্র মারফত ডক্টরেট ডিগ্রির বিষয়টি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালে চুয়াডাঙ্গার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে কেএম মামুনউজ্জামান চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ইনোভেশন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করে তিনি এককভাবে জনপ্রশাসন পদকও লাভ করেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত