চুয়াডাঙ্গায় শিক্ষক দিবসে দুই শিক্ষাবিদের শুভেচ্ছাবিনিময়
- আপলোড তারিখঃ
২৮-১০-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক দিবসে চুয়াডাঙ্গার বিশিষ্ট দুই শিক্ষাবিদ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় করেন। এসময় অধ্যক্ষ হামিদুল হক মুন্সি ‘সময়ের অনুভবে হামিদুল হক মুন্সি’ গ্রন্থটি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের হাতে উপহার হিসেবে তুলে দেন।
কমেন্ট বক্স