শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুরি হওয়া কুকুরের সন্ধানে থানায় পুলিশের দারস্থ হলেন মালিক

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২২ ইং
চুরি হওয়া কুকুরের সন্ধানে থানায় পুলিশের দারস্থ হলেন মালিক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘কুকি’ নামের একটি পোষা কুকুরের সন্ধান চেয়ে থানা পুলিশের দারস্থ হয়েছেন এক কুকুর মালিক। গত বুধবার রাতে বিশ^স্ত কুকিকে খুঁজে পেতে তিনি থানায় জিডি করেন। সেই সঙ্গে সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন কুকুরটির মালিক সালাহউদ্দীন গাউস। জিডি সূত্রে জানা গেছে, শহরের আদর্শপাড়া এলাকার মোকাররম হোসেন টুলুর ছেলে সালাহ উদ্দীন গাউস এক বছর আগে একটি বিদেশি এস্কিমো জাতের কুকুর সংগ্রহ করে পুষতে শুরু করেন। কুকুরটির নাম রাখা হয় কুকি। গত বুধবার সকালে বাড়ির মধ্যে প্রবেশ করে অচেনা দুই ব্যক্তি কুকিকে চুরি করে নিয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে অবেশেষে কুকুর মালিক ঝিনাইদহ সদর থানায় জিডি করেন। সালাউদ্দিন গাউস বলেন, ‘কুকুরটি আমার খুবই শখের ছিল।’ তিনি বলেন, ‘কুকির সন্ধানদাতাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছি।’ এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ‘যেকোনো পোষ্য প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি পোষ্য কুকুর চুরি হওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় জিডি করেছেন। কুকুরটির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। ইতঃমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত