জীবননগরে লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৭-১০-২০২২
ইং
জীবননগর অফিস: জীবননগরে লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ও সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সীমান্ত ইউনিয়ন পরিষদের হলরুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সীমান্ত ইউনিয়ন লোকোমোর্চার সভাপতি মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাবুল ইসলাম মিলটন।
বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহীন মোল্লা, সীমান্ত ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা সমন্বয়কারী আব্দুল আলিম সজল।
কমেন্ট বক্স