শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২২ ইং
দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। সভার শুরুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ভোক্তা অধিকার আইনের বিষয়গুলো তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামন, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, পারকৃষ্ণপুর-মদনা ইউপি সদস্য এস এ এম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হজরত আলী, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, কুড়ুলগাছী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, হাউলী প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি নুরুন নবী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত