শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ‘সেবা-সাফল্যে ও আস্থায় অবিচল’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারের হাজী আকরাম হোসেন মিয়া মার্কেটে আইএফআইসি ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংকের দর্শনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক ও আন্দুলবাড়ীয়া ইউপি সচিব হাসানুজ্জামান হাসান। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন ঝণ্টু। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আইএফআইসি ব্যাংক আন্দুলবাড়ীয়া উপ-শাখার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন, অফিসার নাঈম হাসান রাকিব, আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আব্দুল খালেক, ব্যাংক ভবনের স্বত্ত্বাধিকারী হাজী আকরাম হোসেন মিয়া, শেখ নজরুল ইসলাম বাবলু প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশের শান্তি, অগ্রগতি ও ব্যবসায়ীদের কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খন্দকার মনিরুজ্জামান মনি।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত