শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০ কেজি ওজনের গাঁজার গাছসহ চাষী আটক

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২২ ইং
আলমডাঙ্গায় ২০ কেজি ওজনের গাঁজার গাছসহ চাষী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভোগাইল বগাদী গ্রাম থেকে ২০ কেজি ওজনের গাঁজা গাছসহ শিপন মাহমুদ (২৮) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধার করে। আটক শিপন মাহমুদ আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামের ফজলুল হকের ছেলে। দীর্ঘদিন যাবৎ ভোগাইল বগাদী গ্রামের একটি মাঠে পান বোরজের চাষ করে আসছিল শিপন। দুর্গম মাঠ হওয়ায় পানবরজের পাশেই গাঁজার গাছ রোপণ করেন তিনি। প্রায় ২০ কেজি ওজনের গাঁজার গাছটি আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করে। এসময় পানবরজ থেকে গাঁজা চাষীকেও আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত