তিতুদহে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- আপলোড তারিখঃ
২৬-১০-২০২২
ইং
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহে দুস্থ ও অসহায় ১৫টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে তিতুদহ, গিরিশনগর ও আড়ীয়া গ্রামের দুস্থ পরিবারের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার উপহার দেওয়া ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত সোমবার থেকে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নিম্নচাপে অসহায় দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে পরিবারের কিছুটা উপকারের জন্য পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি সয়াবিন তেল বিতরণ করা হয়। ত্রাণ পাওয়া কয়েকটি পরিবারের সাথে কথা হলে তারা জানান, ‘এমন মহৎ উদ্যোগে আমরা অনেকটা উপকৃত হয়েছি, যা সত্যিই প্রশংসার দাবিদার।’
ত্রাণসামগ্রী বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাহরুখ খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বড়শলুয়া ডিগ্রি কলেজের প্রভাষক রিপন মিয়া, চুয়াডাঙ্গার ফেসবুক পেজ ‘জাগ্রত বিবেক’-এর প্রতিষ্ঠাতা নিশান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
কমেন্ট বক্স