মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পীরপুরকুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২২ ইং
দামুড়হুদার পীরপুরকুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার পীরপুরকুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে আফিয়া খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি কার্পাসডাঙ্গার সীমান্তবর্তী পীরপুরকুল্লা মহখোলা পাড়ার রুটি-বিস্কুট বিক্রেতা রাজু আহম্মেদের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি জামা-কাপড় পানিতে ধুয়ে দিয়ে বাইরের আড়াই মেলে দেওয়ার জন্য যান। আড়ার পাশ দিয়ে একটি বিদ্যুতের তার আছে। জামা-কাপড় মেলে দেবার সময় অসাবধানতাবসত উক্ত তারে হাত গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। প্রতিবেশী ও বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ইজিবাইকযোগে কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেম তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ মাগরিব মরহুমার নামাজের জানাযা শেষে উক্ত গ্রামের সিংহপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড