শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতি

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২২ ইং
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতি
প্রতিবেদক, বারাদী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মেহেরপুর বীজ উৎপাদন খামারে (বিএডিসি) দণ্ডায়মান আমন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর থেকে বয়ে যাওয়া ঝড়ো ও দমকা হাওয়ায় খামারের দণ্ডায়মান আমন ফসলের ধান গাছগুলো কোথাও কোথাও নুয়ে গেছে আবার কোথাও শুয়ে পড়েছে। রাতভর দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এমনটি হয়েছে বলে জানা যায়। সরেজমিনে খামারের বিভিন্ন প্লটের ধানখেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির এক-তৃতীয়াংশ ধান গাছ দমকা হাওয়ায় শুয়ে গেছে। এ বিষয়ে মেহেরপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান বলেন, চলতি অর্থবছরে আমন মৌসুমে অত্র খামারে ২২৫ একর বিভিন্ন জাতের আমন ধানবীজ ফসলের আবাদ করা হয়েছে। এর মধ্যে মাঠে দণ্ডায়মান আনুমানিক ৩৫-৪০ একর আধাপাকা ও মিল্কিং স্টেজে থাকা ধান গাছ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটিতে শুয়ে গেছে। তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত