শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে সতর্কতামূলক প্রচার

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০২২ ইং
জীবননগরে কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে সতর্কতামূলক প্রচার
জীবননগর অফিস: সামনে আসছে শীতকাল। ইতঃমধ্যে শুরু হয়েছে কুয়াশা। এই কুয়াশার মধ্যে নিরাপদে গাড়ি চালাতে চালক, সহকারী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের সর্তক করেছে জীবননগর উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে জীবননগর বাসস্ট্যান্ডে এই সর্তকতামূলক প্রচার করা হয়। সর্তকতামূলক প্রচারে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সবাইকে সতর্ক হতে হবে। সবাই সতর্ক হলে দুর্ঘটনা কমে আসবে। মানুষের জীবন রক্ষা পাবে।’ গতকাল সতর্কতামূলক প্রচারে অংশ নেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসের মোড়ল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত