শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৩৭ জন প্রান্তিক কৃষক পেলেন কোটি টাকার ঋণ

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০২২ ইং
১৩৭ জন প্রান্তিক কৃষক পেলেন কোটি টাকার ঋণ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার উদ্যোগে ১৩৭ জন প্রান্তিক কৃষকের মাঝে ১ কোটি ৪৬ লাখ টাকার বিনিয়োগ ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বনানী পাড়ায় মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারিতে বাংলাদেশ ব্যাংকের এক হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিনিয়োগের ঋণের চেক তুলে দেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএমইআইডি-১ এর প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনজুর হাসান ও খুলনা জোনের প্রতিনিধি শফিউল আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এজেন্ট ব্যাংকিং-এর এভিপি সাখাওয়াত হোসেন। উল্লেখ্য, ভুট্টা উৎপাদনে চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা। চুয়াডাঙ্গা জেলার ১৩৭ জন প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ শতাংশ মুনাফায় সরাসরি এক কোটি ৪৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত