শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২২ ইং
আলমডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা বণ্ডবিল গেট সংলগ্ন মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত চলে এ সভা। যশোর মনিরামপুর মাদ্রাসার মহাপরিচলক আল্লামা মুফতি ইয়াহহিয়ার সভাপতিত্বে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ আমীন পালনপুরী। বিশেষ মেহমান ছিলেন ঢাকা থেকে আগত আল্লামা মুফতি ওমর ফারিক সন্দ্বিপী। মুফতি জুনাইদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মওলানা ফিরোজুল আলম, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, কুষ্টিয়া আল্লারদর্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা সামসুল হক, মাওলানা আবু দাউদ, মুফতি রেজাউল করিম, আলমডাঙ্গা মারকাজুল মাদ্রাসা ও যশোর মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাফিজুর রহমান (কাশেমী), মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, সাধারণ সম্পাদক মুফতি কামাল কাশেমী, খুলনা জেলা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, অত্র মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আলী। সরকারের কওমী মাদ্রাসা বোর্ডের অনুমোদিত এই মাদ্রাসায় ১শত ৩০ জন ছাত্র আছে। তার মাধ্যে ৫০ জন এতিম, গরিব, মুসকিন, যাদের খরচ এই লিল্লাহ বোর্ডিং থেকে করা হয়। মাদ্রাসায় আরবী, বাংলা, ইংরেজি ও অংক পড়ানো হয়। সভায় অসংখ্য মুসুল্লির সমাগম ঘটে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত