শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা বধ্যভূমির সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২২ ইং
আলমডাঙ্গা বধ্যভূমির সংস্কার ও উন্নয়ন কাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বধ্যভূমি সংস্কার কাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তিনি বধ্যভূমিতে পৌঁছালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি আলমডাঙ্গা বধ্যভূমি চত্বর ঘুরে সংস্কার ও উন্নয়ন কাজের তদারকি করে সন্তোষ প্রকাশ করেন। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘মুক্তিযুদ্ধ বাঙালী জাতির অহংকার। স্বাধীনতাযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, সরকার তাদের কবর সংরক্ষণের জন্য বাধাই করার কাজ শুরু করেছে। সরকার মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরী করে দিচ্ছেন।’ বধ্যভূমি সম্পর্কে তিনি বলেন, ‘১৯৭১ সালে পাক সেনারা লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। এরমধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করে এই বধ্যভূমিতে পুতে রেখেছিল। মুক্তিযুদ্ধে আলমডাঙ্গার অবদান আগামী প্রজন্মকে জানাতেই এই বধ্যভূমি ও বধ্যভূমি পার্ক নির্মাণ করেছি। সম্প্রতি বজ্রপাতে বধ্যভূমি ক্ষতিগ্রস্থ হয়েছে, সেটা সংস্কার কাজ হচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, সাবেক উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য আয়নাল হক, কুমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টুটুল, যুবলীগের সাবেক সভাপতি আবু সিদ্দিক টগর, যুবলীগ নেতা সৈকত খান, ছাত্রলীগ নেতা শাকিব, সজিব, অটল, বাদশা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত