শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেরা শারদ প্রতিমা সম্মাননা পেল পুরাতন বাজর শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২২ ইং
সেরা শারদ প্রতিমা সম্মাননা পেল পুরাতন বাজর শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার সেরা শারদ প্রতিমা সম্মননা পেল দর্শনা শ্রী শ্রী পুরাতন বাজার দুর্গা মাতা মন্দির। এবার পূজা উদ্যাপনে জেলার ১২০টি মন্দিরের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় পাওয়ার্ড বাই ওয়ার্ল্ড দুর্গাপূজা অর্গানাইজেশন অর্গাজাইড বাই মন্দির টিভি এ সম্মননা ক্রেস্ট প্রদান করে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা শ্রী শ্রী পুরাতন বাজার দুর্গা মাতা মন্দিরে এক সম্মাননা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দেবনাথের সভাপতিত্বে সন্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনন্ত সান্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডা. দুলাল চন্দ্র দে, পুরাতন বাজার মন্দিরের কমিটির উপদেষ্টা খোগেন হালদার, খোকন শীল, আনন্দ শেন, রুহিনী কর্মকার, বনমালী পাত্র, মন্দির কমিটির কোষাধ্যক্ষ দেবু তোষ বিশ্বাস, অমল পাল, অবণী শান্তরা, বিকাশ দত্ত, অরুন মণ্ডল, আশু বিশ্বাস, রতন লোদ, নিতেন ষোষ, নারান সরকার, শংকর কর্মকার, বিদুৎ পাত্র, অনল শেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত