দর্শনা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল
- আপলোড তারিখঃ
২২-১০-২০২২
ইং
দর্শনা অফিস:
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ও নওগাঁ জেলা থেকে প্রকাশিত প্রথম সংবাদ পত্রিকার প্রকাশক এস এম শওকত হোসেন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজকের বসুন্ধরা পরিবারের আয়োজনে গতকা শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে এস এম শওকত হোসেন রেজার বর্ণাঢ্য জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সদস্য নজরুল ইসলাম, এফ এ আলমগীর হোসেন, মাহমুদ হাসান রনি, আব্দুল হান্নান, শ্রী সুকমল চন্দ্র বাঁধন, রিফাত রহমান, হাসমত আলী, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, সকালের সময় পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর.নয়ন ও জীবননগর উপজেলা প্রতিনিধি এম.এইচ.সম্রাট। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের মুয়াজ্জিন নেছার উদ্দিন।
উল্লেখ্য, আজকের বসুন্ধরা পত্রিকার প্রকাশক এস এম শওকত হোসেন রেজা ২০২১ সালের ২০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দর্শনাসহ দেশের বিভিন্ন স্থানে আজকের বসুন্ধরা পরিবারের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কমেন্ট বক্স