চুয়াডাঙ্গায় সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান চন্দনের মাতার ইন্তেকাল
- আপলোড তারিখঃ
২০-১০-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মাহাতাব উদ্দীনের স্ত্রী ও সাবেক ছাত্র নেতা অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী মিজানুর রহমান চন্দনের মাতা রোকেয়া সুলতানা ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে চুয়াডাঙ্গা কোর্টপাড়ার নিজ বাসভবনে অবস্থানকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহত রোকেয়া সুলতানার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ঢাকাসহ দেশের স্বনামধন্য হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। গত সেপ্টেম্বর মাসের ২২ তারিখ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে এনায়েতপুর খাঁজা ইউনুচ আলী মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করেন। সেখানে প্রথম সাতদিন তিনি জেনারেল ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে জেনারেল ওয়ার্ড থেকে হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থানান্তর করেন। তবে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পরেও তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত বুধবার চিকিৎসকেরা রোকেয়া বেগমকে বাড়িতে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকাল
আটটার দিকে পরিবারের সদস্যরা তাকে নিয়ে কোর্টপাড়ার বাড়িতে পৌঁছায়। নিজ বাড়িতে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার আছর নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে রোকেয়া সুলতানার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে স্বামী মাহাতাব উদ্দীনের কবরের পাশে তার লাশের দাফন কার্য সম্পন্ন করা হবে।
কমেন্ট বক্স