বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কওমী মাদ্রাসা পরিষদের বার্ষিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২২ ইং
চুয়াডাঙ্গায় কওমী মাদ্রাসা পরিষদের বার্ষিক সম্মেলন
সমীকরণ প্রতিবেদন: খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ১ম বার্ষিকী সম্মেলন ও বিভিন্ন কওমী মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার বুজরুক গড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন ভারত থেকে আগত আওলাদে রাসুল (সা.) সাহেবজাদা ফিদায়ে মিল্লাত (রহ.), দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতার পুত্র আল্লামা মওদুদ আসআদ মাদানী। মহিলা মাদ্রাসার কৃতী ছাত্রীদের পুরস্কার তুলে দেন ছাত্রীর অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকদের হাতে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের সভাপতি আল্লামা মুস্তাক আহমাদ, নির্বাহী সভাপতি আল্লামা আনোয়ারুল করিম, সহসভাপতি আল্লামা শামসুল হক, আল্লামা মুজিবুর রহমান ও আল্লামা আবু দাউদ। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত