বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতিটা পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২২ ইং
প্রতিটা পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে
জেলায় মোট ২০টি কেন্দ্রে এবার ৮ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এইসএসসি ও সমমান পরীক্ষা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ২০টি কেন্দ্রে ৮ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী এইসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে এইসএসসিতে ৫ হাজার ৮৮৪ জন, ভোকেশনালে ২০৭ জন, ব্যবসা ব্যবস্থাপনায় ১ হাজার ৯৬১ জন এবং আলিম ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। চলতি বছরের এইসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় তিনি বলেন, পরীক্ষার পরিবেশ ঠিক রেখে পরীক্ষা নিতে হবে। প্রতিটা কক্ষে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। পরীক্ষার্থীরা যে আসনে বসবে, সেটা যেন অবশ্যই ভালো হয়। যাতে পরীক্ষার্থীদের বসতে কোনো প্রকার সমস্যা না হয়। কোনো পরীক্ষার্থী যাতে স্মার্ট ঘড়ি ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটা কক্ষে দেওয়াল ঘড়ির ব্যবস্থা থাকতে হবে। প্রতিটা শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। নকলমুক্ত পরীক্ষা হতে হবে এবং কোনো রকম নকল ধরা পড়লে সাথে সাথে পরীক্ষার্থীসহ ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, আলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত