বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আইডিএলসির নারী কর্মকর্তার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২০-১০-২০২২ ইং
ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে আইডিএলসির নারী কর্মকর্তার মৃত্যু
ঝিনাইদহ অফিস: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানির (আইডিএলসি) নারী কর্মকর্তা প্রিয়াংকা বিশ^াসের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা উজ্জ্বল হোসেন বিশ্বাসের একমাত্র মেয়ে। প্রিয়াংকার মামা আব্দুল কুদ্দুস জানান, চার দিন আগে প্রিয়াংকা ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার বিকেলে তার রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে হ্রাস পেলে ইবনে সিনা হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে তার মৃতদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াংকার পিতা শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন বিশ^াস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। পিতা মৃত্যুর ৮ মাস পর একমাত্র মেয়ে প্রিয়াংকাও না ফেরার দেশে পাড়ি জমান। গতকাল বুধবার বাদ জোহর পাগলাকানাই সড়কের সায়াদাতিয়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে প্রিয়াংকার মৃতদেহ চাকলাপাড়ার পঞ্চগ্রাম গোরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত