চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামানের ফুফুর ইন্তেকাল
- আপলোড তারিখঃ
১৮-১০-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের বড় ফুফু রওশনা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর হয়েছিল ৭৬ বছর। তিনি আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মজিদ ঠান্ডুর সহধর্মিণী। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মৃত্যুর সংবাদ শুনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় নতিডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে বলে মরহুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব ও দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক-প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফের বড় ফুফু রওশনা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।
কমেন্ট বক্স