সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভোট পেতে পবিত্র কোরআন ছোঁয়ানোর অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২২ ইং
ভোট পেতে পবিত্র কোরআন ছোঁয়ানোর অভিযোগ
ঝিনাইদহ অফিস: আগামীকাল সোমবার অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনেকে সামনে রেখে প্রতিদ্বন্দ¦ী দুই চেয়ারম্যান প্রার্থী একে অন্যের বিরুদ্ধে টাকা ছাড়ানো ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে শহরের পবহাটি এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম হারুন অর রশীদ তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে, ঝিনাইদহ প্রেসক্লাবে আওয়ামী লীগ সমর্থিত চশমা প্রতিকের প্রার্থী কনক কান্তি দাসের পক্ষে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ। তিনি লিখিত অভিযোগে দাবী করেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সৃজনী এনজিওর পরিচালক। তিনি তার কর্মীদের দিয়ে রাতের আঁধারে ভোটারদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন এবং পবিত্র কোরআন ছুয়ে আনারস প্রতীকে ভোট দেবার অঙ্গীকার করিয়ে নিচ্ছেন। এবিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার মিলছে না। এদিকে, স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তেব্যে অভিযোগ করেন, প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের কনক কান্তি দাসের সমর্থকরা তার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। এর আগে আমার সমর্থকদের মারধর করা হয়েছে। প্রতিষ্ঠানে হামলাও করেছে। নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করার চেষ্টা করছেন। এবিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক বার লিখিত অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নেননি। উল্লেখ্য, আগামীকাল আগামী ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী ও সদস্যপদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড